আসানসোল ✍ Final Exposer

ট্রাক হাইজ্যাকের ঘটনায় তিনজনকে গ্রেফতার করে আসানসোল উত্তর থানার পুলিশ

কৌশিক মুখার্জী: আসানসোল:-

আসানসোল উত্তর থানা এলাকায় ট্রাক হাইজ্যাকের ঘটনায় তিনজনকে গ্রেফতার করে আসানসোল উত্তর থানার পুলিশ। আজ ধৃতদের নিয়ে সাংবাদিক বৈঠক করেন ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস। সাংবাদিক বৈঠক থেকে ডিসিপি সেন্ট্রাল জানান কল্যানেশ্বরী এলাকা থেকে একটা ট্রাক মাল খালি করার সময় জুবলী মোড়ের কাছে আসার পথে গাড়ির চালককে মারধর করে তারা ট্রাক নিয়ে পালিয়ে যায়। অবশেষে পুলিশ তদন্তে নেমে ভানোড়া এলাকা থেকে গাড়ি সহ তিনজনকে গ্রেফতার করে। আজ ধৃতদের আসানসোল আদালতে তোলা হবে বলে জানা যায়। ধৃতরা তিনজনেই পুরুলিয়ার বাসিন্দা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার