আসানসোল ✍ Final Exposer

আসানসোলে টাইটনের নতুন শো রুম-এর জমকালো উদ্বোধন

আসানসোলে টাইটনের নতুন শো রুম-এর জমকালো উদ্বোধন

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী,আসানসোল, ফাইনাল এক্সপোজার-: ভারতের ঘড়ির বাজারে যে কয়েকটি ঘড়ি কোম্পানির নাম লোকের মুখে মুখে ঘুরে বেড়ায় তার অন্যতম হলো টাটা গ্রুপের 'টাইটন' কোম্পানি। স্টাইলিশ এই ঘড়িটি সঠিক সময় দেওয়ার ক্ষেত্রে অদ্বিতীয়। তাইতো আজও এই ঘড়িটির চাহিদা সৌখিন মানুষের কাছে একইরকম থেকে গ্যাছে। এবার এই জনপ্রিয় ঘড়িটি যাহাতে এলাকাবাসীর কাছে সহজলভ্য হয় তারজন্য গত ২০ শে সেপ্টেম্বর আসানসোলের আশ্রম মোড়ে কোম্পানিটি 'হেলিঅস,দি প্রিমিয়াম ওয়াচ স্টোর' নামের শো রুম উদ্বোধন করে৷ ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলন করে শো রুমের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী বিজয় শর্মা। উপস্থিত ছিলেন শো রুমের মালিক রামকৃষ্ণ মুখার্জ্জী, টাইটনের রিজিওনাল বিজনেস ম্যানেজার উপল সেনগুপ্ত, বিশাল মিহারিয়া সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি। পরে উপল বাবু বলেন, আসানসোলের বুকে এটা আমাদের প্রথম মালটি ব্র্যান্ডেড আউটলেট এবং এটা আমরা সারা বাংলা জুড়ে করতে চাই। এখানে সমস্ত স্থানীয় ব্র্যান্ড সহ ইন্টারন্যাশনাল ব্র্যান্ড রাখা হবে। আসানসোলবাসীকে আমরা ঘড়ি ব্যবহারে একটা নতুন অভিজ্ঞতা দিতে চাই। তিনি গ্র্যান্ড ওপেনিং হিসেবে আমরা প্রথম তিনদিন ক্রেতাদের ঘড়ি কেনার ক্ষেত্রে ১০% ডিসকাউন্ট দিচ্ছি। এছাড়াও পুজোর জন্য অন্য ধরনের অফার দেওয়া হবে এবং সারা বছর সকাল ১০টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত শো রুমটি খোলা থাকবে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার