আসানসোল ✍ Final Exposer

রবিবার ফের জল ছাড়লো ডিভিসি

রবিবার ফের জল ছাড়লো ডিভিসি

কৌশিক মুখার্জী: মাইথন:-

অতিভারী বৃষ্টির জেরে ডিভিসির ড্যাম্পে জল ধরে রাখার মাত্রা কমে চলেছে। তাই অবশেষে ডিভিসির মাইথন ও পাঞ্চেত থেকে ক্রমাগত ছাড়া হচ্ছে জল। গতকাল মাইথন থেকে প্রায় ২০ হাজার কিউসেক এবং পাঞ্চেত থেকে প্রায় ৩০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। রবিবার পুনরায় মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জলছাড়া অব‍্যাহত রয়েছে।এদিন পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার পরিমান ২০ হাজার কিউসেক বলে জানা গেছে। অন‍্যদিকে মাইথন জলাধার থেকে জল ছাড়ার পরিমান ৩০ হাজার কিউসেক করা হয়েছে। দুটি জলাধার থেকে মোট ৫০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে।ডিভিসি থেকে বিজ্ঞপ্তি জারির মাধ‍্যমে জানা গেছে। তবে ক্রমাগত জল ছাড়ার ফলে দামোদরের নিম্ন উপত‍্যকার রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার