আসানসোল ✍ Final Exposer

ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিজেপি বিধায়ক

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার-: টানা ক'দিনের বৃষ্টিতে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দক্ষিণ বিধানসভায় বিভিন্ন এলাকায় প্রচুর কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। এবার ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল। তার নির্দেশে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বার্ণপুরের ধরমপুর, নরসিংবাঁধ, রামবাঁধ, শান্তিনগর এবং রাণীগঞ্জের বল্লভপুর, তিরাট, কালিপাহাড়ি, ডাংমহিশিলা, এগারা, ডামরা প্রভ‍ৃতি এলাকায় ৬০০ টি ত্রিপল বিলি করেন পার্থ সারথী দাস, সঙ্গীতা নুনিয়া, রামানন্দ শা, সন্দীপ কুমার , সঞ্জয় যাদব, অপূর্ব কুমার, কাকলি ঘোষ দিব্যিয়া শর্মা, সন্ধ্যা পরমাণিক, দীপা ঘোষ, আনমোল সিং ভরত ধ্রুব, রুপা ভার্মা প্রমুখ স্থানীয় বিজেপি কর্মীরা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার