আসানসোল ✍ Final Exposer

পোলো গ্রাউন্ডে শুরু হয়ে গেল আন্তর্জাতিক বাণিজ্য মেলা

নিজস্ব সংবাদদাতা: আসানসোল:-

আজ থেকে আসানসোলের পোলো গ্রাউন্ডে শুরু হলো ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার।এদিন ফিতে কেটে প্রদীপ জ্বালিয়ে মেলার শুভ উদ্বোধন করলেন আসানসোল পৌর নিগমের এমএমআইসি গুরুদাস চট্টোপাধ্যায়।
পুজোর আগে বিভিন্ন ধরনের স্বাদের জিনিস কেনাকাটার জন্য মেলাতে প্রায় ৮০টি স্টলে দেশ-বিদেশের নানা ধরনের জিনিসপত্র পাওয়া যাবে। যেমন বাংলাদেশের জামদানি থেকে শুরু করে আরবের খেজুর, পাকিস্তানের আসবাবপত্র, এছাড়াও বিভিন্ন দেশের নানা ধরনের জিনিস এই স্টলে বিক্রি হবে।
এখানে খাওয়া দাওয়া, সৌন্দর্যচর্চা আদিবাসী তেল ,কার্পেটে সামগ্রী, ফার্নিচার সহ আরো অন্যান্য স্টল এখানে রয়েছে।তবে শুধু বিক্রির জন্য স্টল নয় প্রদর্শনীতে আগত ক্রেতাদের মনোরঞ্জনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে বুর্জ খালিফা, রাইফেল টাওয়ার সব কিছুই।
সোমবার অর্থাৎ ২৩ শে সেপ্টেম্বর থেকে ৮ই অক্টোবর পর্যন্ত চলবে আন্তর্জাতিক বাণিজ্য মেলা।প্রতিদিন দুপুর দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত চলবে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার