আসানসোল ✍ Final Exposer

বহিরাগতদের দৌরাত্ম‍্য থেকে মুক্তির দাবিতে আন্দোলন

কৌশিক মুখার্জী: রানীগঞ্জ:-

রানিগঞ্জের টিডিবি কলেজে কমার্সের প্রথম বর্ষে ভর্তি হতে আসা এক ছাত্রীর সাথে কলেজে ভর্তি করার নাম করে তার টাকা চাওয়া ও সেই ছাত্রীকে নির্জনে নিয়ে গিয়ে কলেজ চত্বরের মধ্যে শ্লীলতাহানির অভিযোগ তুলে গত শনিবার কলেজের টিচার ইনচার্জ মিলন মুখার্জির হাতে একটি অভিযোগ পত্র তুলে দেন এক ছাত্রীর বাবা মা। তারই পরিপ্রেক্ষিতে গতকাল রবিবার খনি অঞ্চলের রানিগঞ্জে ডিওয়াইএফআই ও এসএফআই-এর পক্ষ থেকে রানিগঞ্জর শহরে একটি মিছিল করা হয় ও রানিগঞ্জ থানা ঘেরাও করা হয়।
তাদের দাবি টিডিবি কলেজে এই অপ্রীতিকর ঘটনায় জড়িত রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের নেতা ও কলেজের প্রাক্তন ছাত্র। ৭২ ঘন্টার বেশি সময় পেরিয়ে গেলেও এখনো দোষী ধরা পড়েনি। এছাড়াও তারা জানিয়েছেন ওই কলেজে বহুদিন ধরেই টাকার বিনিময়ে ভর্তি করা থেকে শুরু করে নানান অসামাজিক কার্যকলাপ হয়ে চলেছে। কলেজ চত্বরে বহিরাগতদের আনাগোনা রয়েছে। কলেজের বর্তমান প্রশাসনিক বিভাগ এই ধরনের কার্যকলাপ বন্ধ করতে ব্যর্থ হচ্ছে। এছাড়াও ওই কলেজে যারা নতুন পড়তে আসে তাঁদেরকে প্রাক্তন ছাত্র-ছাত্রীরা থ্রেট করে ভর্তির নামে টাকা নেওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ করে। কলেজে এসব বন্ধ করতে হবে এবং দোষীদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তি দেবার দাবি জানিয়ে রানিগঞ্জ থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন ও থানায় একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। অন‍্যদিকে মঙ্গলবার কলেজে বহিরাগতদের দৌরাত্ম‍্য বন্ধের দাবিতে টিডিবি কলেজে আন্দোলন করে টিএমসিপি। যার নেতৃত্বে ছিল বিকাশ বাউরি।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার