আসানসোল ✍ Final Exposer

কুলটিতে চাঞ্চল্য, অধিকার সংগঠনের নেত্রীর বাড়িতে এসটিএফ কে সাথে নিয়ে এনআইএ এর তল্লাশি অভিযান

কৌশিক মুখার্জী: কুলটি:-

আসানসোলের কুলটি থানার ডিসেরগড় গ্রামের একটি বাড়িতে এনআইএ অভিযান। সূত্রের খবর মঙ্গলবার ভোর থেকে অধিকার সংগঠনের নেত্রী সুদীপ্তা পালের বাড়িতে এনআইএ এবং এসটিএফ যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করে।সুদীপ্তা পাল একটি ভাড়া বাড়িতে থাকতেন।তবে কি কারণে এই অভিযান তা প্রাথমিক পর্যায়ে জানা না গেলেও ভোর ছটার আগেই এই অভিযান শুরু হয় বলে খবর। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কুলটি থানার  পুলিশ।প্রায় চার ঘন্টা অভিযান চালানোর পরে আধিকারিকেরা বেরিয়ে যায় বাড়ি থেকে।সুদীপ্তা পাল সংবাদ মাধ‍্যমকে বলেন, একটি মিথ‍্যা মামলায় অভিযোগের ভিত্তিতে অভিযান বলে বলেন।২০২২ এর রাঁচির মাওবাদি মামলায় তার বাড়িতে অভিযান চালিয়েছে এনআইএ।অথচ মাওবাদিদের সাথে তার কোনো যোগ নেই বলে বলেন।তিনি তাদের চেনেনও না।তারপরেও তার মোবাইল ও কম্পিউটারের হার্ডডিক্স বাজেয়াপ্ত করা হয়েছে।যে দুটি সামগ্রী তার অত‍্যন্ত কাজের। অন‍্যদিকে সুদীপ্তা পাল ডিসেরগড়ের যে বাড়িতে ভাড়া থাকেন, সেই বাড়িওয়ালা জানিয়েছেন সুদীপ্তা পাল গত প্রায় তিনবছর ধরে তাদের বাড়িতে ভাড়া থাকেন।তিনি ঠিকা শ্রমিকদের নিয়ে অধিকার ইউনিয়ন গড়ে তূলেছেন এবং তাদের দাবি আদায়ে নানান কর্মসূচি গ্রহণ করেন।তবে এই অভিযানে এলাকায় চাঞ্চল্য।যদিও এই ঘটনায় আটক বা গ্রেফতার কেউ হয়নি।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার