আসানসোল ✍ Final Exposer

জেলা প্রশাসনের উদ্যোগে পাট্টা ও সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান হবিবপুর জিতু মঞ্চে

তন্ময় মাহারা: মালদা:- জেলা প্রশাসনের উদ্যোগে পাট্টা প্রদান ও সরকারি বিভিন্ন পরিষেবা প্রদান অনুষ্ঠান হয়ে গেল হবিবপুর ব্লকের জিতু মঞ্চে।  অতিথিদের সাঁওতাল নৃত্যের মধ্য দিয়ে বরণ করা হয়।প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার, জেলাপরিষদের সভাধিপতি লিপিকা বর্মণ ঘোষ, বিধায়ক আব্দুর রহিম বক্সী, সমর মুখার্জি, হবিবপুরের বিডিও অংশুমান দত্ত, ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী সহ ব্লকের আধিকারিকরা। এদিন এই মঞ্চ থেকে প্রায় ৯৫ জনকে পাট্টা তুলে দেওয়া হয় এবং প্রায় দেড়শ জনকে সরকারি সুযোগ সুবিধা প্রদান করা হয়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার