আসানসোল ✍ Final Exposer

সন্দেশখালি ঘটনায় যুব মোর্চার মিছিল করার জন্য তিন জনের নামে মামলা, প্রতিবাদে পথ অবরোধ অগ্নিমিত্রার

কৌশিক মুখার্জী: আসানসোল:-

সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচারের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার তরফে বারাবনি ব্লকের ছাতাডাঙ্গা থেকে গৌরান্ডি পর্যন্ত বিক্ষোভ মিছিল করায়  বারাবনি থানার পুলিশ ৩ জন বিজেপির যুব কার্যকর্তাদের উপর জামিন অযোগ্য ধারায় মামলা করে পুলিশ।তারই প্রতিবাদে আজ  ভগৎ সিং স্ট্যাচুর পাদদেশে অবস্থান বিক্ষোভ এবং প্রতিবাদ করা হয়।বিক্ষোভে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল।

এদিন বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন সন্দেশখালির মা-বোনেদের উপর শেখ শাহাজাহান এবং তার দলবলের দিনের পর দিন অত্যাচার এবং হিন্দু মহিলাদের ইজ্জত লুটেছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিনের পর দিন মুখ বন্ধ করে রেখেছে এখনো পর্যন্ত শেখ শাহাজানকে ধরা হয়নি আর এই সন্দেশখালীর জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যুব মোর্চার কার্যকর তারা আন্দোলন করেছে দুদিন আগে বারাবনিতে গৌড়ান্ডি তে তারই পরিপেক্ষিতে এই মমতা সরকারের পুলিশ আমাদের বিজেপির তিনজন কার্যকর্তাকে অভিজিৎ রায় বাবন মন্ডল ও খোকন মহারাজ কে  জামিন অযোগ্য ধারায় কেশ দিয়েছে। কেন জানতে পারি ? সন্দেশখালি নিয়ে প্রতিবাদ করলে এই ভাবে কেশ দেবে। শাহাজাহান কে ধরতে পারে না।তারা আজ আমাদের আন্দোলনকে স্তব্ধ করতে এসেছে।আমাদের ছেলেদের যা কেশ দিয়েছে তার জন্য প্রতিবাদ করছি।

প্রসঙ্গত, সন্দেসখালিতে মহিলাদের উপর অত্যাচারের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার আসানসোল সাংগঠনিক জেলার তরফে রবিবার বিক্ষোভ প্রদর্শন করা হয়। বারাবনি ব্লকের ছাতাডাঙ্গা থেকে গৌরান্ডি পর্যন্ত বিক্ষোভ মিছিল করা হয়।মিছিলের শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষের কুশপুতুল দাহ করা হয়।উপস্থিত ছিলেন বিজেপির আসানসোল সাংগঠনিক সম্পাদক অভিজিৎ রায়, যুব মোর্চার সভাপতি বাবন মন্ডল,  সহ আরো অনেকে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার