জেলার আপডেট ✍ Final Exposer

মহাত্মা গান্ধীর ১৫৫ তম জন্মদিবস উপলক্ষে  সমাজসেবক অনুষ্ঠান

বাইজিদ মণ্ডল: ডায়মন্ড হারবার:- প্রতি বছরের ন্যায় এবারও সরিষা ইচ্ছে ডানা এর পক্ষ থেকে ২০২৪ শে মহাত্মা গান্ধীর ১৫৫ তম জন্মদিবস ও আন্তর্জাতিক অহিংসা দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে র আয়োজন করা হয় সরিষা হাই স্কুল প্রাঙ্গণে।এদিন উদ্বোধনী সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্জ্বলন এর মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এদিন প্রায় পাঁচ শত দুঃস্থ অসহায়দের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও স্কুল সামগ্রী উপহার অনুষ্ঠান ও অঙ্কন প্রতিযোগিতা ,বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা ,পুতুল নাচ সহ নিত্য ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে উপস্তিত ছিলেন সরিষা ইচ্ছে ডানা এর সভাপতি অসীম কুমার সরকার,সেক্রেটারি সেলিম শেখ,বিশিষ্ঠ সমাজসেবী নীতিশ মোদক,করুণা চ্যাটার্জি সহ ইচ্ছে ডানা এর সকল সদস্য, সদস্যা প্রমুখ। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজার আগে বস্ত্র পেয়ে খুশি এলাকার সাধারণ মানুষ।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার