আসানসোল ✍ Final Exposer

স্বেচ্ছাসেবী সংস্থা "দোসর" এর উদ্যোগে, ও অগ্নিমিত্রা পালের সহযোগিতায় ফুটবল প্রতিযোগিতা

লিলটু বাউরি, আসানসোল

স্বেচ্ছাসেবী সংস্থা "দোসর" এর উদ্যোগে, বিধায়কের সহযোগিতায় ফুটবল প্রতিযোগিতা মহিশিলা গ্রামে।
বুধবার দেশ জুড়ে পালিত হলো জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৫ তম জন্ম জয়ন্তী দিবস। ২রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী দিবস সেই উপলক্ষে দেশ জুড়ে নানান কর্মসূচির মাধ্যমে পালন করা হচ্ছে মহাত্মা গান্ধীর জন্মদিবস।

এই সংস্থা দীর্ঘ কয়েক বছর ধরে বিভিন্ন ধরনের সমাজসেবী কাজ করে আসছে। দুস্ত মানুষের পাশে সর্বদাই সাহায্য করে থাকে। সেইমত বুধবার পশ্চিম বর্ধমানের আসানসোল শিল্পাঞ্চলের ডাঙ মহিশিলা গ্রামে এক স্বেচ্ছাসেবি সংস্থা দোসরের উদ্যোগে আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়ক অগ্নিমিত্রা পালের সহযোগিতায় ডাক্তার "অভয়া" স্মরণে এক পুরুষ ও মহিলা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাশাপাশি ফুটবল ময়দানে বাড পোস্টের উদ্বোধন করা হয়।

স্বেচ্ছাসেবী সংস্থার এটাই স্লোগান মানুষের সেবায়, মানুষের সাথে, মানুষের পাশে, হাত বাড়ালেই বন্ধু "দোসর" এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ডা: অশোক রায়,নিলয় গাঙ্গুলী,জয়ন্ত গোস্বামী, সোমনাথ মণ্ডল, বিক্রম মণ্ডল সহ বিশিষ্ট গুণীজনরা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার