জেলার আপডেট ✍ Final Exposer

স্বচ্ছতা হি সেবা- ২০২৪" কর্মসূচির অঙ্গ হিসেবে সাফাই অভিযান সাতুলিয়ায় ছাত্র ছাত্রীদের সঙ্গে নিয়ে

বাইজিদ মণ্ডল: পলেরহাট:- ভারত সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে গত ১৭ ই সেপ্টেম্বর থেকে শুরু হয় "স্বচ্ছতা হি সেবা- ২০২৪" কর্মসূচি। সেটা আজ ২ রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন পর্যন্ত পালিত হয়। সেই উপলক্ষে আজ পোলেরহাট থানার অন্তর্গত সাতুলিয়া ইসলামীয়া সিনিয়ার মাদ্রাসার অধ্যক্ষ গোলাম মঈনউদ্দিন এর উদ্যোগে এবং সহকারী সমস্ত শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে সকল ছাত্র ছাত্রীদের নিয়ে পরিক্রমার মাধ্যমে শুরু হয়েছে এলাকায় প্লাস্টিক মুক্ত ও পরিস্কার পরিচ্ছন্নতা তথা সাফাই অভিযান । এদিন স্থানীয় গ্রামের বিভিন্ন জায়গায় ব্যানার,প্ল্যাকার্ড এর মাধ্যমে মাইকিং প্রচার এবং সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের মধ্যে এদিন প্লাস্টিক কুড়ানো এবং রাস্তাঘাট সাফাই অভিযান করা হয়।পাশাপাশি সচেতনতা মূলক পোষ্টার সাঁটানো হয় দেওয়ালে এবং লিফলেট বিতরণ করা হয় পথ চলতি মানুষজনের কাছে।একান্ত সাক্ষাৎকারে "স্বচ্ছতা হি সেবা- ২০২৪" কর্মসূচি সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন সাতুলিয়া সিনিয়ার মাদ্রাসার অধ্যক্ষ গোলাম মঈনউদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রী প্রমুখ।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার