আসানসোল ✍ Final Exposer

চলন্ত মোটর বাইকে আগুন লাগার ঘটনায় এলাকায় চাঞ্চল্য

কৌশিক মুখার্জী: সালানপুর:-

একটি চলন্ত মোটর বাইকে আগুন লাগার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।ঘটনা আসানসোলের চিত্তরঞ্জন শহরের।তবে কোনরকমে রক্ষা পেয়েছে বাইক চালক। শুক্রবার বিকেল চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার জিএম অফিসের কাছে পুড়ে যাওয়া বাইক চালক তৈমুর প্রসাদ বলেন তিনি কাজ সেরে জিএম অফিস সংলগ্ন ক্যান্টিনের সামনে থেকে বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি বুঝতে পারেন তার বাইকে আগুন জ্বলতে শুরু করেছে। ‌ তিনি বাইক ছেড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে দমকল পৌঁছায় কিন্তু ততক্ষণে বাইকটি পুড়ে প্রায় ছাই হয়ে গেছে বলে জানা যায়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার