আসানসোল ✍ Final Exposer

কুলটি স্টেশনে ওভার ব্রিজের কাজ হবে খুব দ্রুত, পারিদর্শনে বললেন বিজেপি বিধায়ক

কৌশিক মুখার্জী: কুলটি:- আসানসোলের কুলটি স্টেশনে ওভার ব্রিজের কাজ হবে খুব দ্রুত পারিদর্শনে বললেন বিধায়ক।আসানসোল রেল ডিভিশনের অধীনে রয়েছে কুলটি রেল স্টেশন। এই স্টেশন দিয়ে একমাত্র রাস্তা বা সড়ক পথ দিয়ে রয়েছে আসানসোল পৌর নিগমের ওয়ার্ড নং ৬২, ৬৩, ১৭, ৭০ মোট ৪টি ওয়ার্ডে বেশ কয়েকটি পাড়া রয়েছে। জনসংখ্যা বহুল এই সব পাড়ার বাসিন্দাদের দীর্ঘদিন থেকে দাবি ছিল ওভার ব্রিজের। কুলটি স্টেশনে যখনই একটি ট্রেন পার হয় তারপর দীর্ঘক্ষণ যানজটে পরিণত হয়ে যায় কুলটি স্টেশন লাগোয়া এলাকায়।তাই এলাকাবাসীরা দীর্ঘদিন থেকে দাবি তুলে কুলটি স্টেশনের একটি ওভারব্রিজের। আজ শনিবার দুপুর ১২ টায় পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভার বিজেপি বিধায়ক ডক্টর অজয় পোদ্দার কুলটি স্টেশনে ওভারব্রিজ নিয়ে পরিদর্শন করলেন। বিধায়ক বললেন খুব তাড়াতাড়ি ওভারব্রিজের কাজের সূচনা করা হবে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার