আসানসোল ✍ Final Exposer

নাবালিকা ধর্ষণ করে খুন - প্রতিবাদে পথে নামল বিজেপি

রামকৃষ্ণ চ্যাটার্জী,আসানসোল, ফাইনাল এক্সপোজার-: এখনো আরজি করের ঘটনার রেশ কাটেনি। তারমধ্যেই ঘটে গ্যালো আর এক নৃশংস ঘটনা। গৃহশিক্ষকের কাছে পড়তে গিয়ে বাড়ি ফেরেনি কুলতলির নাবালিকা। পাওয়া গ্যালো তার নিথর দেহ। পরিবারের অভিযোগ তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে 'বাংলা নিজের মেয়ের বিচার চাই' লেখা কালো টি-শার্ট পরে আসানসোলে পথে নামে বিজেপি কর্মী সমর্থকরা। রবীন্দ্রনগর মোড় থেকে এই প্রতিবাদ যাত্রা শুরু হয় এবং শেষ হয় ভগৎ সিং মোড়ে। তারা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করে। বিজেপির রাজ্য স্তরের নেতা কৃষ্ণেন্দু মুখার্জ্জী জানান, এই ঘটনা প্রমাণ করে যে এই রাজ্যে আইন-শৃঙ্খলার পাশাপাশি নারীদের নিরাপত্তা বলে কিছু নাই। সুতরাং ব্যর্থতার দায় নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের আমরা দাবি করছি।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার