আসানসোল ✍ Final Exposer

বরাকরের মুরলী নগরে মানুষের চাহিদা পূরণ করতে উদ্যোগী হলেন মেয়র

কৌশিক মুখার্জী: কুলটি:- 

বরাকরের ৬৬নং ওয়ার্ডের  মুরলী নগরে মানুষের চাহিদা পূরণ করতে উদ্যোগী হলেন  মেয়র বিধান উপাধ্যায়।পূজার আগেই শুরু হল নর্দমার কাজ।আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের 66 নম্বর ওয়ার্ড মুরলি নগরে, রাস্তার উপর একটি বড় ড্রেন বছরের পর বছর ধরে ভাঙা ছিল যার কারণে রাস্তায় যাতায়াতের সময় লোক জনের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল। স্থানীয় মহিলা এবং লোকেরা ৬৬নং ওয়ার্ডের কাউন্সিলর অশোক পাসোয়ানের কাছে  কয়েকবার কাজের বিষয়ে বলা হলে তিনি কোনো গুরুত্ব দেননি বলে জানান স্থানীয়রা।এর পর ৬৬ ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি বদরে আলম এবং মহিলা ওয়ার্ড সভাপতি আশা দেবী মানুষের সমস্যার কথা শুনে আসানসোল পৌর নিগমের মেয়রকে চিঠি করেন। মেয়র বিধান উপাধ্যায় দ্রুত ড্রেন ও রাস্তার কাজ আরম্ভ করিয়ে দেয়।পূজার মুখে এলাকা বাসীর সমস্যার সমাধান হওয়াতে মেয়রের প্রতি খুশি প্রকাশ করেছেন এলাকার মানুষজন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার