আসানসোল ✍ Final Exposer

পুকুরে স্নান করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু এক মহিলার

কৌশিক মুখার্জী: সালানপুর:-

দুর্গাপূজার পঞ্চমীর দিন বিকেলে সালানপুর ব্লকের আছাড়ায় নতুন পুকুরে স্নান করতে গিয়ে বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু হল এক মহিলার। আছড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা অনিমা রুইদাস এদিন স্নানের জন্য আছড়া স্কুল সংলগ্ন নতুন পুকুরে গিয়েছিলেন। ঠিক সেই সময় আচমকা বজ্রপাতে তার মৃত্যু হয় বলে জানা গেছে। ঘটনাটি জানতে পরেই সেখানে পৌঁছায় রূপনারায়ণপুর পুলিশ।এ বিষয়ে সালানপুর বিডিও দেবাঞ্জন বিশ্বাস বলেন দেহের ময়নাতদন্তের পর সরকারিভাবে ওই পরিবারটিকে নিয়মমাফিক সহায়তা করা হবে।তাছাড়া একই সাথে এদিন বিকিলে রূপনারায়ানপুর দূর্গা মন্দির সংলগ্ন প্রশান্ত ভট্টাচার্য এর বাড়ির ছাদে বজ্রপাত পড়ে যার ফলে বাড়ির ছাদের সামান্য অংশ ভেঙ্গে পড়ে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার