আসানসোল ✍ Final Exposer

রাস্তা বন্ধ করে জেলা হাসপাতালের নতুন ভবন তৈরির পরিকল্পনা, সমস্যায় এলাকাবাসী

কৌশিক মুখার্জী: আসানসোল:-

আসানসোল জেলা হাসপাতালের মধ্যে দিয়ে একটি রাস্তা চলে যেত আসানসোল পৌরনিগমের অন্তর্গত ৮৫ নং ওয়ার্ডের সানভিউ পার্ক অঞ্চলে কিন্তু বর্তমানে সেখানে আসানসোল জেলা হাসপাতালের আরো নতুন কিছু ভবন তৈরি করা হবে তাই সেই রাস্তাটিকে বন্ধ করা হবে আর এতেই সমস্যায় পড়েছেন ওই এলাকায় বসবাসকারী প্রায় ৪ থেকে ৫হাজার মানুষ, উল্লেখ্য আজ থেকে কয়েকদিন আগেই তারা কাউন্সিলরকে সাথে নিয়ে হাসপাতাল সুপারকে স্বারকলিপি প্রদান করা হয়েছিল কিন্ত তাতেও তারা থেমে থাকেনি তারা পৌরনিগমে একটি স্বারকলিপি প্রদান করেন এবং তারই ভিত্তিতে আজকে মেয়র এর প্রতিনিধি হিসেবে ঘটনাস্থলে এসেছিলেন পৌরনিগমের আইনি উপদেষ্টা রবিউল ইসলাম তিনি এসে মানুষজনের সাথে কথা বলেন এবং রাস্তাটি দেখে যান এবং মানুষজনকে আশ্বাস প্রদান করেন যে এখনও পর্যন্ত পৌরনিগমে হাসপাতালে কর্তৃপক্ষ নতুন ভবনের কোনো নকশা জমা দেননি সুতরাং এখন আপাতত এই রাস্তা বন্ধ হচ্ছে না।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার