জেলার আপডেট ✍ Final Exposer

বিভিন্ন পুজো মণ্ডপ পরিক্রমা করলেন সামীম আহমেদ

বাইজিদ মণ্ডল: ডায়মন্ড হারবার:- সারা বাংলায় শুরু হয়ে গিয়েছে উৎসব। দুর্গা পুজোয় মেতে উঠেছে আপামর বঙ্গবাসী। এবার পুজোতে অষ্টমী তে ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পুজো পরিক্রমা করলেন ডায়মন্ড হারবার বিধান সভার পর্যবেক্ষক সামীম আহমেদ। এছাড়াও ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা মহিলা সভা নেত্রী মন মোহিনী বিশ্বাস,ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লক যুব সভাপতি গৌতম অধিকারী,১ নম্বর ব্লক পূর্ত কর্মধ্যেক্ষ সন্দীপ সরকার, শিক্ষক নেতা মইদুল ইসলাম সহ আরও অন্যান্যদের সঙ্গে নিয়ে বিশেষ পুজো পরিক্রমার আয়োজন করেছে। এদিন আগত অতিথিদের হাতে গোলাপ ফুল উপহার তুলে দিয়ে সম্মাননা জানানো হয় পুজো কমিটিদের পক্ষ থেকে। ডায়মন্ড হারবার বিধান সভার পর্যবেক্ষক সামীম আহমেদ জানান বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর দিনগুলিতেও যাতে সকল মানুষ পুজোর আনন্দে সুষ্ঠ ভাবে যাতে শামিল হতে পারেন, এবং পুজো মণ্ডপে দর্শনার্থদের কোনরকম ভাবে অসুবিধা না হয় পুজো কমিটিদের সঙ্গে কথা বলতে তার জন্যই ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ তথা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নির্দেশ মত এই উদ্যোগ নেওয়া হয়েছে। এমন উদ্দ্যোগ কে পুজো কমিটি ও এলাকার সাধারণ মানুষ ধন্যবাদ জানান।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার