আসানসোল ✍ Final Exposer

নিয়ামতপুর সরকার পুকুর ঘাটে ছট পূজা উপলক্ষে করা হচ্ছে সিঁড়ি নির্মাণের কাজ

কৌশিক মুখার্জী: কুলটি:-

নিয়ামতপুর সরকার পুকুর ঘাটে ছট পূজার উপলক্ষে করা হচ্ছে সিঁড়ি নির্মাণের কাজ।
কালী পূজার ঠিক ছয় দিন পর হিন্দি ভাষাভাষী সম্প্রদায়ের আস্থার উৎসব বা পর্ব ছট উৎসব। ছট উৎসবটি দেশের বিভিন্ন রাজ্যের সাথে সাথে পশ্চিমবঙ্গেও পালিত হয় অনেক উৎসাহের সাথে। সে মতে শুরু হয়ে গেছে ছট পুজোর প্রস্তুতি। সেই দৃশ্য দেখা মিলল পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভা অন্তর্গত নেয়ামতপুর সরকার পুকুর ঘাটে। আজ দুপুর একটাই নিয়ামতপুর ছট পূজা কমিটির তরফে ছট পুজো সুষ্ঠুভাবে পালন করার লক্ষ্যে অর্থাৎ পুকুরে কোনরূপ অপৃতকর ঘটনা না ঘটে তার জন্য করা হচ্ছে পুকুর ঘাটে সিড়ি নির্মাণের কাজ। এই বিষয়ে ছট পূজা কমিটির সদস্যরা কি জানিয়েছেন শুনে নেওয়া যাক

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার