আসানসোল ✍ Final Exposer

ফের ধসের ঘটনা জামবাদ মোড়ে

কৌশিক মুখার্জী: অন্ডাল:-

রবিবার বিকালে ফের ধসের ঘটনা অন্ডাল থানার অন্তর্গত পাণ্ডবেশ্বর বিধানসভার কাজোরা এলাকার জামবাদ মোড়ে। ধসের ঘটনা ঘটায় আতঙ্কিত স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ চলতি মাসেই কয়েকদিন আগেই এলাকায় এভাবে ধসের ঘটনা ঘটেছিল। ধসের কারণে বিশাল গর্তের সৃষ্টি হয়েছিল এলাকায়। সেই মুহূর্তে ইসিএল আধিকারিকরা ধসের গর্ত মাটি ভরাট দেয়। কিন্তু স্থানীয় বাসিন্দাদের দাবি বারবার এলাকায় এভাবে ধসের ঘটনা ঘটলেও ইসিএল কর্তৃপক্ষ এলাকাবাসীদের পুনর্বাসনের ব্যাপারটি নিয়ে আলোচনা করছে না।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বহুলা পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য কৃষ্ণা ভূঁইয়া। তিনি অভিযোগ করেন বারবার ইসিএল কর্তৃপক্ষকে পুনর্বাসনের দাবি জানিয়ে আসছে স্থানীয়রা কিন্তু ইসিএল এ ব্যাপারে উদাসীন। তিনি জানান কয়েক বছর আগে এই এলাকায় ধসের কারণেই একটা আস্ত বাড়ির সহ এক মহিলা তলিয়ে যায় মাটির তলায়। বেশ কয়েকদিন পর মাটির তলা থেকে মহিলার মৃতদেহ উদ্ধার হয়। পাশাপাশি তিনি ইসিএল আধিকারিকদের হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি পুরনো দিনের ইতিহাসের পুনরাবৃত্তি হয় তাহলে স্থানীয় বাসিন্দারা বৃহত্তর আন্দোলনে নামবেন ইসিএল কর্তৃপক্ষের বিরুদ্ধে।।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার