আসানসোল ✍ Final Exposer

দীর্যদিন থেকে পানীয় জলের সমস্যার জন্য কাউন্সিলারকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

কৌশিক মুখার্জী: কুলটি:-

আসানসোল পৌরনিগমের ১০৩নম্বর ওয়ার্ড হাতিনল এলাকায় দীর্যদিন থেকে পানীয় জলের সমস্যা রয়েছে।বাড়ি বাড়ি রয়েছে পানীয় জলের কানেকশন তবে দুই বছর পার হয়ে গেলেও পানীয় জল পাচ্ছে না গ্রামের মানুষ।কাউন্সিলার থেকে শুরু করে সবার কাছে সমস্যার কথা বলা হলেও কোনো লাভ হয়নি এমনি জানাচ্ছেন গ্রামের মানুষ জন।তারা বলেন নতুন নতুন জলের কানেকশন বাড়িতে লাগানোর সময় জল পেয়ে ছিল তারা।তবে বর্তমানে পানীয় জল নেই।পানীয় জল বা রান্নার জলের ভরসা সামনের নদী।আর ১০৩নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তারকনাথ ধীবরকে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।স্থানীয়দের অভিযোগ দীর্ঘ দিন থেকে এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে কাউন্সিলারকে বারংবার জানিয়েও কোনো লাভ হয়নি।তবে কাউন্সিলার তারক নাথ ধীবর বলেন পানীয় জলের সমাধানের অনেক চেষ্টা করেছি এবং সমস্যার সমাধানের আশ্বাসদেন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার