আসানসোল ✍ Final Exposer

অবশেষে ষষ্ঠ দিনে কুলটির রামনগর কলিয়ারীর ডেসপ্যাচ কাজ শুরু

কৌশিক মুখার্জী: কুলটি:-

অবশেষে ষষ্ঠ দিনে কুলটির রামনগর কলিয়ারীর ডেসপ্যাচ কাজ শুরু, বিক্ষোভ শেষ নিরাপত্তা রক্ষীদের।পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি সেল কারখানার অধীন রামনগর কয়লা খনির বেসরকারি নিরাপত্তা রক্ষীদের ডেসপ্যাচের কাজ বন্ধ করে বিক্ষোভে শামিল হয়েছিলেন রামনগর কোলিয়ারীর বেসরকারি নিরাপত্তা রক্ষীরা গত ৫ দিন ধরে। এ বিষয়ে তারা জানিয়েছিলেন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির জেলা সভাপতি অভিজিৎ ঘটকের নির্দেশে এই বিক্ষোভ তাদের দাবি ছিল অবিলম্বে ম্যানপাওয়ার বাড়াতে হবে। অর্থাৎ বেসরকারি নিরাপত্তা রক্ষীদের সংখ্যা বাড়াতে হবে।
তাদের দাবি যদি না মানা হলে আগামী দিনে বড়সড় আন্দোলনে নামার হুমকি দেন রামনগর কোলিয়ারীর বেসরকারি নিরাপত্তা রক্ষীরা।অবশেষে আজ মঙ্গলবার ষষ্ঠ দিন দুপুর ১২টায় বেসরকারি নিরাপত্তা রক্ষীদের দাবি মানলেন কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে কিছু দিনের মধ্যে নিরাপত্তা রক্ষির সংখ্যা বাড়ানো হবে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার