আসানসোল ✍ Final Exposer

পুলিশ বাহিনীর উপস্থিতিতে শুরু হলো সরকারি টাওয়ার বসানোর কাজ

কৌশিক মুখার্জী: কুলটি:-

কুলটির মিঠানি গ্রামে বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে শুরু হলো সরকারি টাওয়ার বসানোর কাজ।আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানা অন্তর্গত মিঠানি গ্রামে আজ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে শুরু হলো সরকারি বিদ্যুৎ এর টাওয়ার বসানোর কাজ। যেখানে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে এই কাজ করা হচ্ছে। তবে যে জমিতে সরকারি টাওয়ার বসানোর কাজ চলছে তাদের কোনরূপ প্রতিক্রিয়া বা বিক্ষোভ দেখা যায়নি। তবে উপস্থিত রয়েছেন বিশাল পুলিশ বাহিনী আসানসোল দুর্গাপুর পুলিশ কামিশনারেটের।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার