আসানসোল ✍ Final Exposer

দোকানদারদের আহ্বানে সাড়া দিয়ে আমলাদহি বাজারে অগ্নিমিত্রা পল

কৌশিক মুখার্জী: চিত্তরঞ্জন:–

গত ২৬ সেপ্টেম্বর রেল শহর চিত্তরঞ্জনের আমলাদহি মার্কেটের অবাঞ্ছিত দোকানগুলি উচ্ছেদের অভিযান শুরু করেছিল রেল প্রশাসন। সেই স্থানীয় ব‍্যবসায়ী ও দোকানদারদের আহ্বানে সিএলডবলুর জিএম এর সাথে বৈঠকে বসেন কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার ও একইসাথে কথা বলেন আসানসোল দক্ষিণের বিধায়ক তথা বিজেপির রাজ‍্য সভানেত্রী অগ্নিমিত্রা পল। তাদের অনুরোধে শেষ পর্যন্ত দীপাবলি ছট্ পুজো পর্যন্ত উচ্ছেদ অভিযান থেমে যায়। বর্তমানে দীপাবলি উৎসব আসন্ন। এই পরিস্থিতিতে স্থানীয় দোকানদারেরা পুনরায় তাদের অভাব অভিযোগ ও দাবিগুলি তুলে ধরতে অগ্নিমিত্রাকে আহ্বান করেন। সেই আহ্বানে সাড়া দিয়ে সোমবার আমলাদহি বাজারে যান অগ্নিমিত্রা পল। এদিন দোকানদারেরা তাদের দাবিগুলি পেশ করেন বিজেপির রাজ‍্য সভানেত্রীর কাছে। সমস্ত আলাপ আলোচনা শেষে অগ্নিমিত্রা সংবাদ মাধ‍্যমকে জানান বিষয়টি তিনি এই দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী ও সিএলডবলুর জিএম এর কাছে তুলে ধরবেন ও মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখার জন‍্যে অনুরোধ করবেন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার