আসানসোল ✍ Final Exposer

বেসরকারি কারখানার দূষণ, ওভার লোডিং এর প্রতিবাদে   বিক্ষোভ স্থানীয়দের

কৌশিক মুখার্জী: জামুড়িয়া:-

আসানসোলের জামুড়িয়া থানার ইকড়া এলাকায় একটি বেসরকারি কারখানার দূষণ, সরকারি জমি দখল ও ডাম্পারের ওভার লোডিং এর প্রতিবাদে কারখানা সংলগ্ন গাড়ি আটকে বিক্ষোভ করেন স্থানীয়রা। তাদের অভিযোগ, এই বেসরকারি কারখানা থেকে প্রচন্ড দূষণ ছড়াচ্ছে, সরকারি জমি দখল ও ওভার লোডিং সহ বিভিন্ন বিষয় নিয়ে কারখানা কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও কোন সুরাহা হয়নি। তাই এই প্রতিবাদ বিক্ষোভ বলে জানান ধনঞ্জয় পাল নামে এক বিক্ষোভকারী।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার