জেলার আপডেট ✍ Final Exposer

প্রতিমা মণ্ডল ও বাপি হালদার এর উপস্থিতিতে বিজয়া সম্মেলন

বাইজিদ মণ্ডল: মগরাহাট:- ২০২৬ -এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চাকদা হাট এলাকায় মগরাহাট ২ নম্বর ব্লকে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের। যে বিজয়া সম্মেলন থেকে দলীয় কর্মীদের কোমর বেঁধে মাঠে নামার বার্তা দেওয়ার পাশাপাশি মগরাহাট ২ নম্বর ব্লক এলাকায় সংগঠনকে আরও ভালোভাবে মজবুত করার বার্তা দিলেন উপস্তিত তৃণমূলের নেতৃত্বরা। এদিন চাকদা হাট এলাকায় ব্লক সভাপতি সেলিম লস্কর এর ব্যবস্থাপনায় বরিষ্ঠো ও প্রবীণ তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে মেতে উঠেন মগরাহাট ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস। এদিনের এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে মূলত শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আগামী ২০২৬ এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে দলীয় কর্মীদের কোমর বেঁধে মাঠে নামার বার্তা দেওয়া হয়। এদিনের এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা মণ্ডল,মথুরাপুর লোকসভার সাংসদ তথা সুন্দরবন সাংগঠনিক জেলার যুব সভাপতি বাপি হালদার, সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি তথা মন্দির বাজার বিধান সভার বিধায়ক জয়দেব হালদার, মগরাহাট পূর্বের বিধায়িকা নমিতা সাহা, মগরাহাট ২ নম্বর ব্লকের সভাপতি সেলিম লস্কর, মগরাহাট ২ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি রুনা ইয়াসমিন, মগরাহাট ২ নম্বর ব্লকের যুব সভাপতি বাচ্চু শেখ সহ সকল পঞ্চায়েত প্রধান ও অঞ্চল সভাপতি এবং ব্লক এলাকার সকল তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার