আসানসোল ✍ Final Exposer

বেতন বৃদ্ধি সহ একাধিক দাবীকে সামনে রেখে আশা কর্মীদের কর্মবিরতি

কৌশিক মুখার্জী: বারাবনি:-

বেতন বৃদ্ধি হচ্ছে না, কাজের চাপ বাড়ানো হচ্ছে, যে উৎসাহ ভাতা দেওয়া হয় সেটা ভাগে ভাগে দেওয়া হচ্ছে। এর ফলে প্রতি মাসের টাকা ঠিকমতো পাচ্ছি কিনা তা বুঝতে পারছি না গত অক্টোবর মাস থেকে ঠিক মত টাকা পাওয়া যাচ্ছে না। এমনই দাবীকে সামনে রেখে আজ দুপুরের পর থেকে বারাবনি ব্লকের একশ পাঁচজন আশা কর্মী অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি নিলেন। আশা কর্মীদের এ অভাব অভিযোগ পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর মারফত রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এক খোলা চিঠির মাধ্যমে জানানো হয় এই চিঠিতে ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকে ওর অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি করবেন তারা এই কথা উল্লেখ করা হয়েছে। আশা কর্মী রীতা দাস বলেন যতদিন না তাদের দাবি মানা হচ্ছে ততদিন পর্যন্ত এই কর্মবিরতি চলবে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার