আসানসোল ✍ Final Exposer

কালী পূজায় বস্ত্র বিতরণ সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের

কৌশিক মুখার্জী: সালানপুর:-

কালীপূজা উপলক্ষে সালানপুর ব্লকের প্রায় দুশো জনের হাতে নতুন বস্ত্র ও কম্বল তুলে দেওয়া হল বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় এবং যুবনেতা মুকুল উপাধ্যায়ের নির্দেশমত।এদিন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং নিজের হাতে নতুন বস্ত্র ও কম্বল বিতরণ করেন।তিনি জানান দুর্গাপূজা থেকে কালীপূজা পর্যন্ত বিধায়ক বিধান উপাধ্যায় এবং যুবনেতা মুকুল উপাধ্যায়ের নির্দেশে নতুন বস্ত্র বিতরণ করা হচ্ছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার