আসানসোল ✍ Final Exposer

কালীপূজা উপলক্ষে শীত বস্ত্র বিতরণ কুলটি ট্রাফিক গার্ডের

কৌশিক মুখার্জী: কুলটি:-

আসানসোলের কুলটি ট্রাফিক গার্ড পুলিশের পক্ষ থেকে এলাকার গরিব দুস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ করা হয়।পশ্চিমবাংলা ও ঝাড়খন্ড সীমানা ডুবুর্ডিহি চেক পোস্টের সামনে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান।কালীপূজা উপলক্ষে এলাকার দুস্থদের হাতে তুলে দেওয়া হয় এই শীত বস্ত্র।এদিন উপস্থিত ছিলেন ACP প্রদীপ মন্ডল,Ti সুজিত ভট্টাচার্য, স্থানীয় কাউন্সিলার মুনমুন মুখার্জি, কুলটি ট্রাফিক গার্ডের আধিকারিক অনন্ত রায় সহ আরো অনেকে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার