আসানসোল ✍ Final Exposer

সবনপুর স্বশান কালী মাতৃকা আশ্রমের পক্ষ থেকে বস্ত্র বিতরণ

কৌশিক মুখার্জী: সালানপুর:-

আসানসোলের সালানপুর বাসস্ট্যান্ড সংলগ্ন সবনপুর স্বশান কালী মাতৃকা আশ্রমের পক্ষ থেকে শনিবার সন্ধ্যায় এলাকার আশেপাশের গ্রামের গরীব দুস্থ মানুষদের হাতে শাড়ি, শীতবস্ত্র কম্বল তুলে দেওয়া হয় মন্দির কমিটির পক্ষ থেকে মন্দির প্রাঙ্গন এলাকায়।এই বিষয়ে মন্দির কমিটির সদস্য দেবব্রত মন্ডল বলেন প্রত্যেক বছরের মতো এই বছরেও এলাকার গরীব দুস্থ মানুষদের হাতে ৪০০নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।আগামী দিনেও এই অনুষ্ঠান কে যেনো এগিয়ে নিয়ে যেতে পারি মানুষের সহযোগিতা নিয়ে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার