আসানসোল ✍ Final Exposer

অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

কৌশিক মুখার্জী: সালানপুর:-

অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহ উদ্ধার।মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কাকুরকুন্দা গ্রামের পেছনের জঙ্গল এলাকায়।জানা গিয়েছে, এদিন এলাকার কয়েকজন মাঠে গরু চরাতে গিয়ে ওই মহিলার মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় প্রধানকে খবরটি দিলে প্রধান শ্রীকান্ত পাতর পুলিশকে খবর দেন।খবর পেয়ে সালানপুর থানার অন্তর্গত রূপনারায়নপুর ফাঁড়ির থানার পুলিশ ঘটনা স্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।‌তবে মহিলার পরিচয় পাওয়া যায়নি।গোটা ঘটনার তদন্তে নেমেছে সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার