আসানসোল ✍ Final Exposer

ছট ব্রতীদের হাতে পূজা সামগ্রী তুলে দিলেন সমাজসেবী রামচন্দ্র সাউ

কৌশিক মুখার্জী: সালানপুর:-

ছটপূজা উপলক্ষে আসানসোলের সালানপুর ব্লকের কল্যানেশ্বরী এলাকার বাসিন্দা তথা সমাজসেবী রামচন্দ্র সাউ নিজ উদ্যোগে এলাকার ছটব্রতী দের হাতে ছট পূজার সামগ্রী তুলে দেন।প্রায় ৬০জন ছট ব্রতীদের ছট পূজার সামগ্রী তুলে দেওয়া হয়।পূজা সামগ্রিক নিজের হাতে তুলেদেন সমাজসেবী রামচন্দ্র সাউ ও তার পরিবারের সদস্যরা।রামচন্দ্র সাউ বলেন প্রত্যেক বছরের মত এই বছরেও ছটব্রতীদের হাতে ছট পূজার সামগ্রী তুলে দেওয়া হলো।ভগবান আমাকে দিচ্ছে তাই আমি ওদের দিচ্ছি।প্রাণ যত দিন থাকবে আমি ওদের পাশে থাকবো।তাছাড়া এদিন উপস্থিত ছিলেন পরিবারের সদস্য তথা দেন্দুয়া পঞ্চায়েত সদস্যা গুড়িয়া দেবী, বিল্টু সাউ,ভোলা সাউ,অজয় সাউ সহ আরো অনেকে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার