আসানসোল ✍ Final Exposer

ছট পূজায় বিভিন্ন ছটঘাট পরিদর্শনে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়

কৌশিক মুখার্জী: সালানপুর:-

ছট পূজার বৃহস্পতিবার দিন বিকেলে সালানপুর ব্লকের বন জেমারী কলিয়ারীর ছটঘাট,হিন্দুস্তান কেবেলস ছটঘাট এবং চিত্তরঞ্জন ছট ঘাট পরিদর্শন করলেন বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়।তারসঙ্গে এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং,তৃণমূল নেতা শশীভূষণ পান্ডে সহ আরো অনেকে।এদিন তিনি বনজেমারী কলিয়ারীর ছট ঘাটে ছট ব্রতীদের হাতে নতুন বস্ত্র তুলেদেন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার