আসানসোল ✍ Final Exposer

জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা চারচাকা গাড়ি

কৌশিক মুখার্জী: কুলটি:-

নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারল একটি চারচাকা গাড়ি।ঘটনায় এক দম্পতি ও তার সন্তান আহত।রবিবার সকালে আসানসোলের কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের দামাগোড়িয়া রেল ওভার ব্রিজের উপর ঘটনা।জানা গিয়েছে দুর্গাপুর থেকে গাড়ি করে এক দম্পতি ও তার এক সন্তান কে নিয়ে রবাকরের রামনগর এক আত্মীয় বাড়ি আসছিল।আসার পথে দামাগড়িয়া রেল ওভার ব্রিজের উপর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে এবং জাতীয় সড়কের উপর উল্টে যায় ।এই ঘটনায় স্বামী, স্ত্রী ও তার সন্তান অল্পবিস্তর আহত হয়।খবর পেয়ে ঘটনাস্থলে চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ পৌচ্ছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার