জেলার আপডেট ✍ Final Exposer

প্রয়াত গোপাল কর্মকার-এর চৌদ্দতম প্রয়াণ বার্ষিকীতে স্মৃতি তর্পন অনুষ্ঠান

বাইজিদ মণ্ডল: সোনারপুর:- বিগত বছরের ন্যায় এবছরও প্রয়াত গোপাল কর্মকার এর চৌদ্দতম প্রয়াণ বার্ষিকীতে স্মৃতি তর্পন করল বিশিষ্ঠ সমাজ কর্মী পুত্র অমল কর্মকার। শিবজ্ঞানে জীব সেবায় বিশ্বাসী শ্রী অমল কর্মকার সোনারপুর রেল স্টেশনে থাকা ও পার্শবর্তী স্থানের পথ ভোলাদের হাতে মধ্যান্য ভোজনে দের শতাধিক পথ ভোলাদের হাতে সোনারপুর স্টেশন সংলগ্ন স্থানে খাদ্য প্যাকেট সহ শতাধিক কচি কাচাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। আমন্ত্রিত অতিথি বৃন্দের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিত্বরা হলেন সোনারপুর থানার আই সি, জি আর পি থানার প্রধান, স্টেশন মাস্টার সোনারপুর রেল স্টেশন, রাজপুর সোনারপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ডের পৌরপিতা, সাংবাদিক কিংশুক ভট্টাচার্য প্রমুখ।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার