আসানসোল ✍ Final Exposer

বাংলা বললে বাংলাদেশে চলে যাবার হুমকি এক হিন্দি ভাষী যুবকের

কৌশিক মুখার্জী: সালানপুর:-

বাংলা বললে বাংলাদেশে চলে যাবার হুমকি এক হিন্দি ভাষী যুবকের।হ্যাঁ এমনি এক ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে যুবকটি নিজের গলায় হুমকি দিচ্ছে বাংলা কথা বললে বাংলাদেশে চলে যেতে। জানা যায় যুবকটির নাম ইয়াশ যাদব সালানপুর ব্লকের রূপনারায়ণপুরে তার বাড়ি। আর ঘটনাটি ঘটে রূপনারায়ণপুরের হিন্দুস্তান কেবেলস মাঠের ময়দানে অনুষ্ঠিত মেলার বাইরে। যেখানে ইয়াশ যাদব এক বাঙালিকে হুমকি দিয়ে বলছেন বাংলা কথা বললে বাংলাদেশে চলে যেতে।সেই যুবকের জানা নেই হয়তো তিনি পশ্চিমবঙ্গে বাস করেন।আর এখানে সব ভাষার মর্যদা দেওয়া হয়।আরো জানা যায় ওই যুবক মেলার বাইরে মোটর বাইক স্ট্যান্ডে কর্মরত এক ভলেন্টিয়ার। যুবকের এই বক্তব্যের বিরোধিকতা করেছে বাংলা পক্ষ।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার