আসানসোল ✍ Final Exposer

সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচিতে আসানসোলে দিলীপ ঘোষ

কৌশিক মুখার্জী: আসানসোল:-

বিজেপি পক্ষ থেকে শুক্রবার সদস্যতা অভিযান কর্মসূচি অনুষ্ঠানে যোগ দেয় প্রাক্তন রাজ্য সভাপতি তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিন সকালে প্রাতঃ ভ্রমণ ও চা চক্র সেরে বিজেপির সদস্যতা কর্মসূচি অনুষ্ঠানে যোগ দেয় দিলীপ ঘোষ।
শুক্রবার সারাদিন ধরে আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, কুলটি, বারাবনি ও রানিগঞ্জ বিধানসভার মুর্গাসোল, বার্নপুর বাস স্ট্যান্ড, রূপনারায়ানপুর বাস স্ট্যান্ড, কুলটির স্টেশন, আসানসোল কোর্ট, অন্ডাল পোস্ট অফিস মোড়, উখড়া সহ একাধিক জায়গায় দিলীপ ঘোষের সদস্যতা সংগ্রহ অভিযানে যোগ দেওয়ার কর্মসূচি রয়েছে বলে জানা গেছে। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জী, আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি বাপ্পা চ্যাটার্জী, অভিজিৎ রায় সহ আরো অনেকেই।
এদিন দিলীপ ঘোষ টেব দুর্নীতি এবং আবাস জোননা সহ একাধিক দুর্নীতির ইস্যুতে রাজ্য সরকারের সমালোচনার সরব হোন।
তিনি বলেন রাজ্যে লুঠের রাজত্ব চলছে। সরকারি টাকা লুঠ করা হচ্ছে। প্রকল্পের নাম বদল করা হচ্ছে। আবাসন, শৌচালয় তৈরি থেকে এখন স্কুল পড়ুয়াদের ট্যাব। এই সরকারের আমলে কোথায় হচ্ছে না দূর্নীতি? বলা হচ্ছে সাইবার অপরাধ। রূপনারায়ানপুর টোল প্লাজার বিষয়কে নিয়ে তিনি বলেন, নকল রশিদ ছাপিয়ে টাকা তোলা হচ্ছে। প্রশাসন থেকে শুরু করে নেতানেত্রী সবাই সেট। সব জায়গায় দুর্নীতি তো হচ্ছে। এই সরকারের রাজত্বে কাটমানি ছাড়া কোন সাধারণ মানুষ কোন সরকারি পরিসেবা পাবেনা। আসানসোলের জামুড়িয়ার অনেক কারখানার অবৈধ ভাবে জমি দখল বা নদী চুরির বিষয় নিয়ে তিনি বলেন যখন কারখানা তৈরি হয়েছিল তখন একবার পুরনিগম টাকা নিয়েছে। আবার এখন জরিমানা করে টাকা নেবে। জরিমানা করলেই অবৈধটা বৈধ হয়ে যায় না।
তিনি আরও বলেন,বিজেপি-র সদস্যপদ অভিযানের মাধ্যমে রাজ্যে একটি শক্তিশালী ভিত্তি তৈরি হচ্ছে, যা ভবিষ্যতে ক্ষমতায় পরিবর্তন আনতে সাহায্য করবে।এদিন তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করে এবং সাধারণ মানুষকে বিজেপি-র সদস্য হওয়ার জন্য আহ্বান জানান।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার