আসানসোল ✍ Final Exposer

বাঙালিকে অপমান করায় গর্জে উঠলো বাংলা পক্ষ

কৌশিক মুখার্জী: সালানপুর:-

১২তারিখ একটা ভিডিও ভাইরাল হয় রূপনারায়নপুরের হিন্দুস্তান কেবেলসের মেলার বাইরে যেখানে ইয়াশ যাদব(ধনঞ্জয় যাদব)নামক হিন্দিভাষী যুবক এক বাঙালিকে হুমকি দিয়ে বলেন বাংলা বললে বাংলাদেশে চলে যেতে।সেই খবর আমরা প্রকাশিত করেছি।তারপরেই জানা যায় রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ ওই যুবককে ফাঁড়িতে নিয়ে এসে ক্ষমা চাওয়ায়।কিন্তু তারপরেও শুক্রবার দিন বাংলা পক্ষ থেকে রূপনারায়নপুর বাস স্ট্যান্ডের সামনে বিক্ষোভ সভা করা হয়।সেখান সভার শেষে বাংলা পক্ষের কর্মীরা রূপনারায়ণপুরের ইয়াশ যাদবের বাড়ি জান। সেখানে ইয়াশ যাদব বংলা পক্ষের কর্মীদের সামনে ক্ষমা চান। তারপর বাংলা পক্ষের তরফে রূপনারায়নপুর ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত ইনচার্জকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার