আসানসোল ✍ Final Exposer

সিবিআই আদালতে কয়লা পাচার মামলার সব অভিযুক্তকে সশরীরে হাজির থাকার নির্দেশ

নিজস্ব সংবাদদাতা: আসানসোল:-

সিবিআই ও অভিযুক্তদের আইনজীবীর সওয়াল-জবাব শুনে আসানসোল সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী আগামী ২৫ নভেম্বর কয়লা পাচার মামলায় চার্জ গঠন করার পাশাপাশি সব অভিযুক্তকে সেদিন আদালতে স্বশরীরে হাজির থাকার নির্দেশ দেন। যদিও সওয়াল-জবাবের সময় বিচারক ও অভিযুক্তদের আইনজীবীর বেশ কিছু প্রশ্নের উত্তর সিবিআইয়ের আইনজীবী দিতে ব্যর্থ হন। ট্রায়ালের সময় তথ্য সহ সওয়াল করার জন্য বিচারক অভিযুক্তদের আইনজীবীদের পরামর্শ দেন এবং তখন তদন্তকারী অফিসার সন্তোষজনক জবাব দিতে না পারলে পদক্ষেপ নেওয়া হবে। প্রসঙ্গত কয়লা পাচার মামলায় এখনো পর্যন্ত সিবিআই আসানসোলের আদালতে তিনটি চার্জশিট জমা দিয়েছে এবং মোট ৫০ জনকে অভিযুক্ত হিসেবে দেখিয়েছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার