আসানসোল ✍ Final Exposer

শুধু দুটো শব্দ

শুধু দুটো শব্দ

ঝর্ণা সরদার (নিউ দিল্লি)

দুটো শব্দ দাও
আমি হেমন্তের কুয়াশা মেখে নেব
দুটো কেবল শব্দ দাও
ছুঁয়ে জলধারা হব
তোমার গায়ের গন্ধ নেব

শুধু দুটো শব্দ দাও
গলার স্বর মেখে নেব
তোমার বুকের ভিতরটা প'ড়ে নেব।

হয়তো বলবে দুটো শব্দে
এত কি আর আছে?
বলব আমি হৃদয় ছুঁয়ে
আবির রাঙা উঠোন আছে
শিউলী ভেজা শরৎ আছে
চৈত্রের শালবন আছে
ছাতিম ফুলের গন্ধ আছে
আছে আছে আরো আছে
কাব্য করেও ও যায় না বলা
শুধু দুটো শব্দ ঘিরে
কেবল দুটো শব্দ ঘিরে
তুমি আছ সবটা জুড়ে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার