আসানসোল ✍ Final Exposer

সালানপুর ব্লকে জয় জোহার মেলার উদ্বোধন

কৌশিক মুখার্জী: সালানপুর:-

সালানপুর ব্লকের রামপুরে দুদিন ব্যাপি জয় জোহার মেলার উদ্বোধন করলেন বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়।এদিন তিনি বীর বিরসা মুন্ডার চিত্রতে মাল্যদান করে প্রদ্বীপ উজ্জলনের মাধ্যমে মেলার শুভ সূচনা করেন।এদিন মেলায় বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন সালানপুর বিডিও দেবাঞ্জন বিশ্বাস,জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান,রূপনারায়ণপুর ফাঁড়ির ইনচার্জ নাসরিন সুলতানা সহ আরো অনেকে।এদিন বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় বলেন প্রতি বছরের মত এই বছরও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে রাজ্য জুড়ে জয় জোহার মেলার আয়োজন করা হয়েছে। তারই উদ্বোধন করা হলো সালানপুরে।এই মেলার মূল কারণ আদিবাসী সম্প্রদায়ের সাংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়া।তাই তিনি অনুরোধ করেন সমস্ত শ্রেনীর মানুষ এসে এই মেলার ও তাদের বিভিন্ন অনু্ঠানকে সফল করতে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার