আসানসোল ✍ Final Exposer

লছিপুর কমিউনিটি সেন্টারে তালা ঝুলিয়ে দিলো স্থানীয়রা

কৌশিক মুখার্জী: কুলটি:-

আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত লছিপুর জিটি রোডের পাশে অবস্থিত আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে এলাকার সামাজিক কাজের জন্য তৈরী হয় একটি কমিউনিটি হল।সেই হলটি বর্তমানে একটি টাচ নামক টাচ হেল্থ কেয়ার সংস্থার অধীনে থাকে।তবে বর্তমান এলাকার মানুষ এর বিরোধিতা করেন তাঁদের বক্তব্য এই সংস্থা চিকিৎসা নাম করে কমিউনিটি হলটি নিলেও সেরকম চিকিৎসা পরিষেবা দেওয়া হয়না।ঔষুধ বাইরের থেকে কিনতে হয়।এবং এই সংস্থা বর্তমানে হলটি বাড়ি ঘরের মতো করেছে জিনিস পত্র সহ খাট বিছানা সব রয়েছে বলে অভিযোগ স্থানীয় দের।আমরা চায় যে কমিউনিটি হলটি সরকারের পক্ষে দেওয়া হয়েছে যা এলাকার গরিব দুস্থ মেয়ের বিয়ে বা সামাজিক অনুষ্ঠানে কাজ লাগে তাই কমেউনিটি হলটি ফিরিয়ে দেওয়া হোগ।যদিও ঐ সামাজিক সংস্থার পক্ষ থেকে জানানো হয় সেখানে গরিব দুস্থদের বিনামূল্যে চিকিৎসা করা হয়।এ সেই মতো আজকেও চেম্বার খোলা হয়েছিল রুগীও ছিলো সেখানে কিছু স্থানীয় কিছু মানুষ হামলা চালায় ভাঙচুর করা হয় বলে অভিযোগ।অভিযোগ কিছু ঔষুধ পত্র নষ্ট করে দেন।খবর পেয়ে ঘটনাস্থলে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার