আসানসোল ✍ Final Exposer

মুখ্যমন্ত্রীর নির্দেশিকা কে বুড়ো আঙুল দেখিয়েই এ রাজ্যের চেকপোস্ট থেকে সারসার লরি পেরিয়ে যাচ্ছে অন্য রাজ্যে

কৌশিক মুখার্জী: কুলটি:-

মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশিকার পরেও নজরদারি নেই বাংলা ঝাড়খন্ড সীমান্তে 19 নম্বর জাতীয় সড়কে।বিনা নজর দারিতেই রাজ্য থেকে অন্য রাজ্যে পারাপার হচ্ছে লরি। এমন চিত্র দেখা যাচ্ছে 19 নম্বর জাতীয় সড়কে বাংলা ঝাড়খন্ড সীমানায় ডুবুরডি চেক পোস্টে। মুখ্যমন্ত্রী কড়া নির্দেশিকা জারি করেছেন রাজ্য থেকে আলু অন্য রাজ্যে যাবে না। কিন্তু তারপরও দেখা যাচ্ছে বাংলা ঝাড়খন্ড সীমায় ডুবুরডি চেকপোষ্টে কোনও রকমের নজরদারি নেই। কুলটি থানার পুলিশ কিংবা কুলটি ট্রাফিক গার্ড কেউই এ রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়া লরি গুলিকে পরীক্ষা করে দেখছে না৷ কার্যত মুখ্যমন্ত্রীর নির্দেশিকা কে বুড়ো আঙুল দেখিয়েই এ রাজ্যের চেকপোস্ট থেকে সারসার লরি পেরিয়ে যাচ্ছে অন্য রাজ্যে।।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার