আসানসোল ✍ Final Exposer

রেল লাইনের পাশে জঙ্গল থেকে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

কৌশিক মুখার্জী: আসানসোল:-

রেল লাইনের পাশে জঙ্গল থেকে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।আসানসোলের হীরাপুর থানার রাঙাপাড়ার ঘটনা।মৃতের নাম ধমু বাউরি।জানা গিয়েছে শনিবার রেল লাইনের পাশের জঙ্গলে ওই যুবকের রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলেই হিরাপুর থানার পুলিশ পৌচ্ছে মৃতদেহ টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।মৃত ধমু বাউরি পুরুলিয়া জেলার বাসিন্দা।কিন্ত গত দুই বছর ধরে ধরমপুরে শুশুরবাড়িতে থাকতেন।এখানে দিন মজুরের কাজ করতেন।মৃতের মুখে আঘাতের চিহ্ন থাকায় পরিবারের অভিযোগ তাকে খুন করা হয়েছে।কি কারণে এই মৃত্যু তার তদন্তে পুলিশ।পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান ব্যক্তিগত শত্রুতার জেরে এই খুন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার