আসানসোল ✍ Final Exposer

তু লাল পাহাড়ীর দ্যাশে যা

তু লাল পাহাড়ীর দ্যাশে যা

তু লাল পাহাড়ীর দ্যাশে যা

কৃষ্ণকলি কৃষ্ণা (কলকাতা)

কৃষ্ণকলি কৃষ্ণা (কলকাতা)

রঙীন সাজে দারুণ বেশে
চকলেট ঝোলায় পুরে
ভাদু টুসু ঝুমুর গানে
থাকতেন সুরে সুরে।

কবি হওয়া সহজ নাকি
জানে কবির মানে
জঙ্গলমহল শালবনি
থাকতেন মাটির টানে।

রঙীন ফেট্টি মাথায় বেঁধে
সবারে রাঙিয়ে দিয়ে
পলাশ আগুন দাবানলে
ভাসান মোদের হিয়ে।

শহরতলির জটিল জীবন
পলাশ মানায় নাকি
লাল পাহাড়ী মাটির দেশে
কুসুম ভালো থাকি।

মোটা চাল আর হাড়িয়াতে
লোকগান মজে আছে
আদিবাসী সমাজ জীবন
এমন ভাবেই বাঁচে।

লাল নিশানা অরুণ কবি
বার্তা দিলেন ঘরে
তোমরা সবাই বাইরে এসো
শাল মহুয়ার তরে।

মিথ্যে জীবন কাদা দাগে
মানুষ হারায় যে হুস
শহরতলি টাকার ফানুস
এতেই যে সবাই খুশ।

এইখানেতে পাঁকের গন্ধ
তোরে মানাইছে না রে
লাল পাহাড়ীর দ্যাশে গেলে
উরে মানাই যাবেক রে।।।
*
যাও কবি তোমার দেশে
চারণের বেশে
যেথা কুর্চি,পলাশ, শিমূল
মাদল তানে মেশে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার