আসানসোল ✍ Final Exposer

অবৈধ ঝাড়খণ্ড লটারী কারবারির বাড়িতে অভিযান পুলিশের,আটক এক

কৌশিক মুখার্জী: কুলটি:-

বরাকরের মনবেড়িয়াতে পুলিশের হানা,অবৈধ ঝাড়খণ্ড লটারী কারবারির বাড়িতে, গ্রেফতার এক।আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার বরাকর ফাঁড়ি অন্তর্গত ৬৮নং ওয়ার্ডের বরাকরের মনবেড়িয়ার সুকান্ত পল্লীতে কুলটি থানা ও বরাকর ফাঁড়ি পুলিশের হানা।পুলিশ গোপন সূত্রের খবর পেয়ে এই অভিযান চালায় বলে সূত্রের খবর।বরাকরের মনবেড়িয়ার সুকান্ত পল্লীতে আজ বিকালে অবৈধ ঝাড়খণ্ড লটারী কারবারির বাড়িতে অভিযান চালিয়ে একজনকে আটক করে পুলিশ।তাছাড়া তাদের বাড়ি থেকে ঝাড়খণ্ড লটারি বাজেয়াপ্ত করেছে পুলিশ বলে জানা যায়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার