জেলার আপডেট ✍ Final Exposer

স্বপ্নাদেশ

স্বপ্নাদেশ

শ্রাবণী মুখার্জী (লালবাজার, বাঁকুড়া)

কলম-কালি রাখতে বজায় বিরাট শান্তি আগামীতে
শিশির ভেজা রাস্তা আছে যেখানে জীবন তোমার হাতে।
ভাবের ভাষা বাংলা ভাষা সবার সাথে রসে বসে
নির্মিত যুগ চিকন মুখে শিকল ভাঙার কলম ঘষে।
আমানিপাতে নুন জোটেনা তার আবার কাব্যচর্চা!
ভাবতে এসব তথ্য ভাল বাস্তবে তা অনেক খরচা।
তোমার ভাবের অট্টালিকায় বাংলার মাটি আনে ঢেউ
সোনার পিঞ্জর ভেঙ্গে সেদিন সুদূর লনে যাবেনা কেউ।
গভীর রাতে বলে কথা যত মন দিয়ে শুনে তারা
নিশুতিরা এপার ওপার নয়নে স্বপ্ন রাজ্য হারা।
ভাবতে ভাবতে মাটির দাওয়া মোচড় দেয় করুণ ব্যথা
মধ্যরাতে গেয়ে ওঠে পুরানো সেসব গল্প গাঁথা।
ছিদ্র পথে চুপিচুপি অনেক আওয়াজ মুখরিত
আশা ভেঙ্গে বর্ষা নামে বিবশ দুঃখি অবিরত।
শ্রাবণ মেঘে গুরুগুরু ঝলসে গেলো আয়ুখানি
লটারি কাটে প্রহর রীতি গালিগালাজ একটুখানি।
স্বপ্নাদেশে তবু চেষ্টা ,চলবে এখন বছর ভরে
দুখিমিঞা থালার ধারে নুন জোটাবে কেমন করে ??

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার