জেলার আপডেট ✍ Final Exposer

আত্মজ

আত্মজ

রমা চোঙদার (বর্ধমান)

তুই যে আমার
ভোরের আলো
শ্রাবণ ঝরা দিন
তুই যে আমার
আহির ভৈরব
মুগ্ধতা অন্তহীন !

তুই যে আমার
আলতো আদর
কাজল পরা টিপ
তুই যে আমার
আঁধার ঘরে
প্রতি সন্ধ্যার দীপ !

তুই যে আমার
ধুলোমাখা চাঁদ
স্বপ্নের হাতছানি
তুই যে আমার
উপাসনা গৃহে
নীলকান্তমণি!

তুই যে আমার
মুক্ত আকাশ
সূর্য শিশির কণা
তুই যে আমার
বুকের খাঁচায়
ছোট্ট পাখির ছানা!

তুই যে আমার
কিশোরীবেলার
পুতুল খেলার ছল
তুই যে আমার
জঠরে লালিত
মাতৃত্বের " সিম্বল "

তুই যে আমার
সৃষ্টির সুখ
আঁতুড়ঘরের ঘ্রাণ
তুই যে আমার
ভরসার কাঁধ
জীবনের জয়গান…

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার