আসানসোল ✍ Final Exposer

জাতীয় কংগ্রেসের উদ্যোগে  শুরু হলো সংবিধান রক্ষা অভিযান

কৌশিক মুখার্জী: আসানসোল :-- জাতীয় কংগ্রেসের উদ্যোগে আজ থেকে শুরু হলো সংবিধান রক্ষা অভিযান । আসানসোলে গান্ধী মূর্তির পাদদেশে এই অনুষ্ঠানের সূচনা করেন জাতীয় কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী। উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের অন্যান্য কর্মীরা। এদিন দেবেশ চক্রবর্তী বলেন, সংবিধানের যে স্তম্ভ গুলো রয়েছে। সেগুলো বিকৃত করার চেষ্টা করছে । তার বিরুদ্ধে ২৬ সে জানুয়ারি ২০২৫ পর্যন্ত তাদের এই সংবিধান রক্ষা অভিযান চলবে।
তিনি আরও বলেন এই সরকার বারবার সংবিধানকে আঘাত করছে, কিন্তু কংগ্রেস তা কখনওই হতে দেবে না। ভারতের সংবিধান অটল থাকবে এবং এর সঙ্গে কোনও রকমের কারচুপি সহ্য করা হবে না। সংবিধানকে রক্ষা করা প্রতিটি ভারতীয় নাগরিকের দায়িত্ব। কংগ্রেস দল এই দায়িত্ব পালন করতে সর্বদা প্রস্তুত।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার